টেলিটক কাস্টমার কেয়ার সাধারণত শুক্রবার বন্ধ থাকে।
তবে কিছু টেলিটক কাস্টমার কেয়ার সপ্তাহের অন্য একটি নির্দিষ্ট দিনে বন্ধ থাকতে পারে, যা শাখা বা জেলার ওপর নির্ভর করে। এছাড়াও সরকারি ছুটির দিনগুলোতে অধিকাংশ টেলিটক কাস্টমার কেয়ার বন্ধ থাকে।
বাংলাদেশের বেশিরভাগ টেলিটক কাস্টমার কেয়ার শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে এবং সাধারণত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা প্রদান করে।
টেলিটক কাস্টমার কেয়ার বন্ধের দিন (তালিকা)
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রধান বন্ধের দিন | শুক্রবার |
| বিকল্প বন্ধ | শাখা অনুযায়ী ভিন্ন |
| সরকারি ছুটি | বন্ধ থাকে |
| খোলা দিন | শনিবার – বৃহস্পতিবার |
| অফিস সময় | সকাল ৯টা – বিকাল ৫টা |
Teletalk Customer Care Number
আপনি যদি টেলিটক সিম ব্যবহার করে থাকেন এবং আপনার যদি টেলিটক সিমের কোন ধরনের সমস্যা হয়ে থাকে। তাহলে দরকার হবে আপনার টেলিটক কাস্টমার কেয়ারের নাম্বার অথবা টেলিটক সিম সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য আপনার দরকার হবে এই টেলিটক হেল্প সেন্টার এর নাম্বার ।টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার গুলি আমি নিচে তুলে ধরার চেষ্টা করেছি।
Teletalk Customer Care Number 121 সাধারণ সেবা এর জন্য আপনি এই নাম্বারে ফোন করে সাহায্য নিতে পারেন ।
টেলিটক হেল্পলাইন সেন্টার 01500121121-9 প্রিপেইড সিম অথবা অন্য যেকোনো অপারেটর গ্রামীণ, বাংলালিংক, রবি অথবা এয়ারটেল থেকে এই নাম্বারে কল করে আপনার টেলিটক সংক্রানত যে কোন বিষয়ে সাহায্য নিতে পারেন।
টেলিটক হেল্পলাইন সেন্টার 267 কর্পোরেট যারা তারা এই নাম্বার টি ব্যবহার করতে পারেন।
টেলিটক হেল্পলাইন সেন্টার 852 এই নাম্বারে ফোন দিয়ে আপনি টেলিটক সিম সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারেন তবে অবশ্যই এটি চার্জ প্রযোজ্য।
টেলিটক কাস্টমার কেয়ার ফরিদপুর
টেলিটক কাস্টমার কেয়ার ফরিদপুর এর ঠিকানা হলো বাহাদুর মার্কেট ১৪/১১১, হাজরাতলা মহল্লা ফরিদপুর সদর , গোয়ালচামট ,ফরিদপুর। ফরিদপুরের টেলিটক কাস্টমার কেয়ার সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। আপনি যদি ফরিদপুরসহ এর আশেপাশে বসবাস করে থাকেন । তাহলে আপনি খুব সহজেই ফরিদপুর টেলিটক কাস্টমার কেয়ার এর সুবিধা ভোগ করতে পারেন । আপনার টেলিটক সিম জাতীয় যত ধরনের সমস্যা রয়েছে তা খুব সহজেই সমাধান করে নিতে পারবেন।
টেলিটক কাস্টমার কেয়ার খুলনা
আপনি যদি খুলনা বিভাগে বসবাস করে থাকেন এবং আপনার টেলিটক কাস্টমার কেয়ারের দরকার হয় তাহলে ট্যান্কলরি ভবন, নীচতলা নতুন রাস্তার মোড়, কাশিপুর, দৌলতপুর , খুলনা এই ঠিকানাটি ব্যবহার করতে পারেন। খুলনার এই টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার সপ্তাহে প্রতিদিন খোলা থাকে।
ময়মনসিংহ টেলিটক কাস্টমার কেয়ার কোথায়
আপনি যদি ময়মনসিংহে বসবাস করে থাকেন এবং আপনার যদি টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার প্রয়োজন পড়ে। তাহলে আপনি পুরাতন টেলিগ্রাফ ভবন (কাচারী মসজিদের পাশে), কর্পোরেশন স্ট্রিট, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ এই ঠিকানা ব্যবহার করতে পারেন। সপ্তাহে প্রতিদিনই ময়মনসিংহের এই টেলিটক কাস্টমার কেয়ার খোলা থাকে।
টেলিটক সিম রিপ্লেসমেন্ট কত টাকা
টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে কত টাকা লাগে ? এটি লিখে গুগোল অনেকে সার্চ করেন স্বাভাবিক ভাবে বলা যায় টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে গেলে আপনাকে 200 থেকে আড়াইশো টাকা খরচ করতে হবে।
টেলিটক সিম নাম্বার দেখার নিয়ম ২০২৬
টেলিটক সিমের নাম্বার দেখার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন * 551 #। এই ডায়াল কোডটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার টেলিটক নাম্বার দেখতে পারেন । এছাড়াও টেলিটক নাম্বার দেখার জন্য আপনি আরেকটি উপায়ে ব্যবহার করতে পারেন । সেটি হল এসএমএস এর মাধ্যমে এর জন্য আপনার মোবাইল ফোন থেকে এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের P এবং সেন্ড করুন 154 এই নাম্বারে ফিরতি ম্যাসেজে আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পাবেন।
টেলিটক সিমে টাকা দেখার নিয়ম ২০২৬
টেলিটক সিমের টাকা দেখার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন * 152 #। এ কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টেলিটক সিমের ব্যালেন্স দেখতে পাবেন।
টেলিটক সিমে টাকা ধার করার নিয়ম ২০২৬
টেলিটক সিমে টাকা ধার নেওয়ার জন্য আপনি শুধুমাত্র এই কোডটি ব্যবহার করুন *১১২২# । এই কোডটি ডায়াল করার পর আপনার সাথে সাথেই পেয়ে যাবেন টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স । কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন সেটি নির্ভর করে আপনার টেলিটক সিম ব্যবহারের ওপর যে আপনি আসলে কত টাকা প্রতি মাসে খরচ করেন এই হিসেব করে।
টেলিটক কাস্টমার কেয়ার কবে বন্ধ থাকে এই বিষয়সহ আমি আজকে টেলিটক নিয়ে বেশ কিছু বিষয়ে এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছি। আপনাদের এর পরও যদি টেলিটক সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট করে জানাবেন।
টেলিটক কাস্টমার কেয়ার কি শুক্রবার বন্ধ থাকে?
হ্যাঁ, অধিকাংশ টেলিটক কাস্টমার কেয়ার শুক্রবার বন্ধ থাকে। তবে কিছু শাখা সপ্তাহের অন্য একটি দিনে বন্ধ থাকতে পারে, তাই নির্দিষ্ট শাখার সময়সূচি আগে যাচাই করা উচিত।
টেলিটক কাস্টমার কেয়ারের সময় কখন?
বেশিরভাগ ক্ষেত্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
সরকারি ছুটির দিনে কি টেলিটক কাস্টমার কেয়ার খোলা থাকে?
সাধারণত সরকারি ছুটির দিনে টেলিটক কাস্টমার কেয়ার বন্ধ থাকে।

আমি মো: বেলাল একজন প্রযুক্তি বিষয়ক কনটেন্ট রাইটার ও ব্লগার। বর্তমানে আমি আজকের আইটি এই ওয়েবসাইটে মোবাইল রিভিউ, গ্যাজেট আপডেট, এবং অনলাইন বিভিন্ন বিষয় নিয়ে তথ্যবহুল ও নির্ভরযোগ্য কনটেন্ট প্রকাশ করি।